ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

ব্রাভোর সেঞ্চুরিতে হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

ads

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ড্যারেন ব্রাভোর সেঞ্চুরিতে ৫ উইকেটে জয় পেয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ের ফলে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছে ক্যারিবীয়রা। এর আগে প্রথম ম্যাচে ৮ উইকেটে ও দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।


রবিবার অ্যান্টিগায় অনুষ্ঠিত ম্যাচটিতে শ্রীলঙ্কার দেয়া ২৭৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৮.৩ ওভারে ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে ড্যারেন ব্রাভো সেঞ্চুরি করেন। ১০২ রান করে আউট হন তিনি। ওয়ানডেতে এটি তার চতুর্থ সেঞ্চুরি।


এছাড়া ওপেনার শাই হোপ করেন ৬৪ রান। ৪২ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক কাইরন পোলার্ড। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সুরঙ্গা লাকমল ১টি, হাসারাঙ্গা ১টি, থিসারা পেরেরা ১টি ও গুনাথিলাকা ১টি করে উইকেট শিকার করেন।


এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৭৪ রান করে শ্রীলঙ্কা। দলের পক্ষে ৬০ বলে ৮০ রান করে অপরাজিত থাকেন ওয়ানিদু হাসারাঙ্গা। ৫৫ রান করে অপরাজিত থাকেন আশেন বান্দারা। ক্যারিবীয় বোলারদের মধ্যে আকিল হোসেন ৩টি, জ্যাসন মোহাম্মদ ১টি ও আলজারি যোসেফ ১টি করে উইকেট শিকার করেন।


শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নেমে দলীয় ১৫১ রানে ৬টি উইকেট হারিয়ে ফেলেন। এরপর ১২৩ রানের জুটি গড়ে অপরাজিত থাকেন হাসারাঙ্গা ও বান্দারা।


শ্রীলঙ্কার বিপক্ষে এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। লঙ্কানদের বিপক্ষে এবার দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ক্যারিবীয়রা।

ads
ads
ads

Our Facebook Page